বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গোবিন্দগঞ্জে ইয়াবা, পিস্তল, গুলিসহ কুখ্যাত মাদক কারবারী আটক 

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম,গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা, পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।


শনিবার সকালে উপজেলার ফুলবাড়ী  ইউনিয়নের ভাগদড়িয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের কর্মরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারীকে আটক করে।
আটক সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেরচুরা গ্রামের লিয়াকত আলীর ছেলে কুখ্যাত মাদক কারবারী রেজাউল (৩৪) দীর্ঘদিন যাবত গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।
গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে  অবস্থান নিয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কর্মরত সদস্যরা, শনিবার সকালে আব্দুর খালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঐ বাড়িতে আটকের সময় র‌্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে তার নিকট থেকে একটি দেশীয় তৈরী পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
আটক ও উদ্ধারের পর তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন, বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারী রেজাউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com