শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

সংগ্রাম ও সাফল্যের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম, নিজস্ব সংবাদদাতাঃ
সেবা,শান্তি,প্রগতি,স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি। শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জন্মদিন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী, আজ মঙ্গলবার (২৭ জুলাই) ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি জাতীর পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন, গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৭ তম বছরে পদার্পণ করলো। আজ মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক আশিকুজ্জামান প্রামাণিক তুহিনের আয়োজনে, সংগঠনটির মূল নিতি বজায় রেখে মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে সকাল ১০.৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক জামিউল আনছারী লিংক ও যুগ্ন আহ্বায়ক প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে কথা বলেন বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী, আহ্বায়ক ভারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সকল যুগ্ন আহ্বায়কগণ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ-সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com